জেপটেক আমাদের একটি বাল্ক এসএমএস সলিউশান। সর্বাধিক পরিমাণে এসএমএস পাঠাতে এটি ব্যবহৃত হয়ে থাকে এবং এর মাধ্যমে আপনি খুব সহজেই সারা দেশে গ্রাহক, সরবরাহকারী, কর্মচারী এবং অংশীদারদের সাথে সংযোগ স্থাপন এবং যোগাযোগ করতে পারবেন। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ইনস্টিটিউট, আইটি শিল্প, ই-কমার্স, এফ-কমার্স, ট্রাভেল এজেন্সি, হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং টেলিকম কোম্পানিগুলি আমাদের এসএমএস প্ল্যাটফর্ম ব্যবহার করে আসছে।
আমরা BTRC তালিকাভুক্ত এগ্রিগেটর এবং গেটওয়ে প্রদানকারী প্রতিষ্ঠানদের মধ্যে অন্যতম।
আমাদের সম্পর্কে
আমাদের প্যানেল অথবা API ইন্টিগ্রেশেনর মাধ্যমে খুব সহজেই আপনি বাল্ক এসএমএস পাঠাতে পারবেন। এটি এমন একটি পরিষেবা যা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার নিরঙ্কুশ গ্রাহকের কাছে একসাথে এসএমএস পাঠাতে সহায়তা দিয়ে থাকে।
০১.
আপটাইম
আমাদের সিস্টেম সার্বক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। এতে করে আপনি পাচ্ছেন নিরবচ্ছিন্ন আপটাইম পরিষেবা।
০২.
সহায়তা
আমাদের পেশাদার প্রযুক্তিগত টিম সার্বক্ষণিক পরিষেবা দিতে বদ্ধ পরিকর। আপনি পাচ্ছেন ২৪/৭ সাপোর্ট সার্ভিস।
০৩.
সহজ বিল পরিষেবা
আমাদের প্রিপেইড বিলিং সিস্টেমের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার বিল প্রদান করতে পারবেন। সেই সাথে আমরা দিচ্ছি মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং কার্ড সিস্টেমে বিল প্রদানের সুবিধা।
০৪.
স্বচ্ছ মূল্য
Zep Tec এর সম্মানিত গ্রাহক হিসেবে আমরা আপনাকে কোনো স্টার্টআপ ফি, রেজিস্ট্রেশান ফি চার্জ করে থাকি না। এমনকি আপনার সেন্ডার আইডি (মাস্কিং/নন মাস্কিং) রেজিস্ট্রেশান ফি সম্পূর্ণভাবে ফ্রি অফ চার্জ হয়ে থাকে।
০৫.
সার্ভার
আমাদের এসএমএসসি সার্ভার এমন একটি বিশেষ সুবিধার মধ্যে স্থাপন করে হয়েছে যেখানে একটি সুরক্ষিত খাঁচা বা ক্যাবিনেট দ্বারা এটি স্থাপিত এবং সেই সাথে এটি নিয়ন্ত্রিত শক্তি এবং একটি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে যুক্ত। এটি আমাদের সার্ভারের নিরাপত্তা এবং সাপোর্ট সিস্টেমকে আরো সুসংগঠিত করতে সহায়তা করেছে।
০৬.
হোয়াইট লেবেলিং
হোয়াইট লেবেলিং/ব্র্যান্ডিং হচ্ছে এমন একটি মাধ্যম যা আপনার ব্যবসার পরিধি বাড়াতে এবং ক্রেতার কাছে আপনার গ্রহণযোগ্যতাকে গতিশীল করতে সহায়তা দিয়ে থাকে।
০৭.
MNP ডিপিং সার্ভিস
ডিপিং পরিষেবা আপনাকে সময়মত এবং সুনির্দিষ্ট তথ্য প্রদান করে খরচ কমাতে সাহায্য করে থাকে এবং গ্রাহকের তথ্য সুনির্দিষ্টভাবে তার কাছে পৌঁছে দিতে সহায়তা দিয়ে থাকে।
তথ্যের গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি
আমরা আপনার তথ্যের সুরক্ষা নিশ্চিত করে থাকি শতভাগ। কোনো অবস্থাতেই আমরা আপনার দেয়া তথ্য কোনো ব্যক্তি, সরকারি/বেসরকারি সংস্থা অথবা তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রয়, বিতরণ এবং বিপণন করে থাকি না।
প্যানেলের বৈশিষ্টসমূহ
০১.
সহজে ব্যবহার্য প্যানেল
আমাদের ওয়েব প্যানেলের কর্মপদ্ধতি খুবই সহজ। এটা গ্রাহকের সর্বাত্মক নিরাপত্তা এবং গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে।
০২.
এসএমএস
আপনার ব্যাক্তিগত সেন্ডার আইডি (১১ টি আলফানিউমেরিক অক্ষর পর্যন্ত) থেকে অথবা লং কোড নম্বর ব্যবহার করে যেকোনো স্থানীয় অপারেটরের গেটওয়ের মাধ্যমে এসএমএস পাঠাতে পারবেন। নন মাস্কিং এসএমএস একটি স্বল্পমূল্য পদ্ধতি যার মাধ্যমে আপনার ব্যবসার প্রচার বৃদ্ধি করতে পারেন খুব সহজেই।
০৩.
লং এসএমএস (ইংরেজি এবং ইউনিকোড)
ইংরেজিতে একটি এসএমএস দিয়ে সর্বোচ্চ ১২২৪ টি অক্ষর পর্যন্ত পাঠাতে পারবেন যা ৮ টি স্ট্যান্ডার্ড এসএমএস এর সমতুল্য।
০৪.
বাংলায় এসএমএস
বাংলা ও ইউনিকোড ভাষার জন্য ৫৩৬ টি অক্ষর পর্যন্ত এসএমএস পাঠাতে পারবেন যা সর্বোচ্চ ৮ টি স্ট্যান্ডার্ড এসএমএস এর সমতুল্য।
০৫.
কন্ট্যাক্ট লিস্ট ইম্পোর্ট
আপনি প্রচুরসংখ্যক গ্রুপ এবং যোগাযোগের তালিকা একইসাথে আমাদের প্যানেলে আপলোডের মাধ্যমে একটি বড় অংশের গ্রাহককে খুব সহজেই এসএমএস পাঠাতে পারবেন। একটি CSV অথবা Excel ফাইলে সংরক্ষিত নাম্বার প্যানেলে আপলোড করে এক ক্লিকেই আপনি আপনার এসএমএস পাঠিয়ে দিতে পারবেন।
০৬.
শিডিউল এসএমএস
যে কোনো পূর্ব নির্ধারিত দিন এবং সময়ে এসএমএস শিডিউলিং সিস্টেমের মাধ্যমে আপনি আপনার বার্তা খুব সহজেই পাঠাতে পারবেন।
০৭.
কাস্টমাইজড এসএমএস টেমপ্লেট
আপনার পছন্দমতো নিজের এসএমএস টেমপ্লেট তৈরি করতে পারবেন।
০৮.
ক্যাম্পেইন শিডিউলার
কোন ক্যাম্পেইন কে আপনি শিডিউল করে রাখতে পারবেন পরবর্তী সময়ে এসএমএস পাঠানোর জন্য।
০৯.
দ্রুত ডেলিভারি রিপোর্ট সিস্টেম
আপনি পাচ্ছেন একটি সম্পূর্ণ এবং নির্ভরযোগ্য বাল্ক এসএমএস ডেলিভারি রিপোর্ট সিস্টেম যার মাধ্যমে সকল ডেলিভারি রিপোর্ট Excel বা CSV ফাইল হিসাবে দেখতে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারবেন।
১০.
৫০০ টেক্সট/সেকেন্ড
আমাদের প্যানেল একটি শক্তিশালী পরিকাঠামো দ্বারা সমর্থিত যা প্রতি সেকেন্ডে ৫০০ টি এসএমএস পাঠাতে সক্ষম। শুধুমাত্র সরাসরি সংযোগ ব্যবহার করে আমরা আপনাকে দিচ্ছি সবচেয়ে দ্রুততম এসএমএস ডেলিভারির নিশ্চয়তা।
১১.
এক প্যানেলে সবকিছু
আমাদের ইউজার ফ্রেন্ডলি প্যানেল এবং স্মুথ রিপোর্ট ডেলিভারি সিস্টেমের সাথে আপনি আরো পাচ্ছেন অসংখ্য ফিচার।
এপিআই ও এসএমপিপি
আমাদের প্রোগ্রামেবল API দিয়ে যেকোনো প্ল্যাটফর্মের সাথে সহজেই সংযোগ স্থাপন করতে পারবেন। API আর্কিটেকচারটি বিভিন্ন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন প্রোগ্রামিং ভাষার সাথে কাজ করার জন্য বিশেষভাবে তৈরি। এটিকে আপনার ওয়ার্ডপ্রেস, পিএইচপি, জাভা, সি-শার্প, নেট, পাইথন, রুবি এবং অন্যান্য ওয়েবসাইট, প্রোগ্রাম অথবা অ্যাপ্লিকেশনের সাথে সহজেই সংযুক্ত করতে পারবেন।
১.
লেনদেন সংক্রান্ত বার্তা পাঠান
২.
স্বয়ংক্রিয় বার্তা পাঠান (এসএমএস)
৩.
প্রাপকের তথ্য ট্যাগ
৪.
এপিআই ব্যবহার করে একক বার্তা পাঠান
৫.
এপিআই ব্যবহার করে ওটিপি বার্তা পাঠান
৬.
একই বার্তা একাধিক প্রাপককে পাঠান
৭.
বিভিন্ন বার্তা বিভিন্ন প্রাপককে পাঠান
৮.
আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ক্যাম্পেইন পরিস্থিতি/অবস্থা, এবং এসএমএস পরিস্থিতি যাচাই করুন
আমাদের সম্মানিত গ্রাহকেরা

















আমরা সবসময় আপনাদের সুযোগ করে দিতে প্রস্তুত। আর তাই আপনাদের সাথে পরিচিত হতে এবং আপনাদের প্রয়োজনকে বুঝতে আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ করুন
